জীবাণু নাশক রূপে নিমপাতার ব্যবহার :প্রাচীন কাল থেকেই
নিম পাতা vesaj গুনে সমৃদ্ধ, যা জীবাণু নাশক রূপে ব্যবহার হয়ে আসছে। যেকোনো জীবাণুকে মেরে ফেলতে নিম পাতার জুড়িমেলা ভার। এই গাছের পাতা গুলো ছোট লম্বা প্রকৃতির। বহুবর্ষজীবি এই গাছের পাতার সাহায্যে বিভিন্ন ধরণের ঔষধ, জীবাণুনাশক তেল, সাবান তৈরি হচ্ছে। ভারত সহ গোটা বিশ্ব এখন নিমের উপকারিতা সমন্দে অবগত। গ্রামের মানুষেরা যাদের দামি ঔষধ কেনার পয়সা নাই তারা ঘা, পাঁচড়া, ফোঁড়া, যেকোনো চর্ম রোগে নিমপাতা জলের সঙ্গে সেদ্ধ করে সেই জল ক্ষতো স্থানে ঢালেন।
নিম পাতার উপকারিতা :নিম পাতার যে বহু
ousadhi গুনাগুন রয়েছে তা নিন্মে ব্যাখ্যা করা হলো -
১, রক্ত পরিষ্কার করতে :আমাদের শরীরে বিভিন্ন কারণে রক্তে বিষাক্ত ব্যাকটেরিয়া প্রবেশ করে ফলে রক্ত খারাপ হয়। এই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলতে নিমপাতায় আমাদের একমাত্র ভরসা। তবে নিমপাতার ব্যবহার কিছু সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। রক্ত পরিষ্কার করতে হলে সপ্তায় ৩ দিন সকালে খালিপেটে ২-৩ টি নিমপাতা চিবিয়ে খেতে হবে মোট ৬ দিন। তাহলে নিমপাতার
health benefits হিসাবে অবশ্যই রক্ত পরিষ্কার হবে। কখনোই নিমপাতা একসঙ্গে বেশি খাওয়া যাবে না।
২, কৃমিনাশক :নিমপাতা উত্তম কৃমিনাশক। যাদের পেটে কৃমি হয়েছে তারা একচামচ নিমপাতার রস সকালবেলা খালি পেটে ২-৩ দিন খেতে পারেন।
৩, দাদ ও চুলকানি :যাদের শরীরে দাদ ও চুলকানি হয়েছে তারা নিমপাতা ভালকরে বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিতে পারেন। তবে বেশিক্ষন রাখা যাবেনা।৩-৪ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে।
৪, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি :বিভিন্ন রকম মারণ রোগের ভাইরাসের হাত থেকে বাঁচতে আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা দরকার। তাই মাসে ৩-৪ দিন নিমপাতার রস এক চামচ করে খেতে পারেন।
৫,চুলের সমস্যা :অনেকের চুলের গোড়ায় খুসকি হয় এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জমে। এই সব ব্যাকটেরিয়া দূর করতে নিমপাতার পেস্ট মাথায় মাখাতে স্নানের আগে। তারপর ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। তাহলে চুলের যেকোনো সমস্যা দূর হয়ে যাবে এমনকি চুলপড়া বন্ধ হয়ে যাবে।
৬, এলার্জি :যাদের এলার্জি রয়েছে তারা নিমপাতা ও কাঁচা হলুদ পরিমান মতো নিয়ে একসঙ্গে বেটে সেই পেস্ট শরীরে মাখতে হবে।
৭, আমশা:নিমপাতা ও কাঁচা হলুদ পরিমান মতো নিয়ে একসঙ্গে বেটে সকাল বেলা খালি পেটে এক চামচ করে ২-৩ দিন খেলে আমশা দূর হয়।
৮, দৃষ্টি শক্তি বাড়াতে :যারা মাসে ৩-৪ বার নিম পাতা সেবন করে তাঁদের দৃষ্টি শক্তি
বৃদ্ধি পায়।
৯, ব্রন দূর করতে :মেয়েদের একটি বড় রোগ হলো মুখের ব্রণ। তারা সাধারণত এই ব্রণ নিয়ে অনেক টেনশনে থাকেন। মানসিক ভাবে তারা অসুখী থাকেন। এই সব মেয়েরা যদি নিমপাতার পেস্ট মুখোমন্ডলে মাখেন এবং কিছুক্ষন পর ধুয়ে ফেলেন তাহলে কিছুদিন পর সেই ব্রণ দূর হয়ে যাবে।
১০, উকুন মারতে:মাথার উকুন দূর করতে হলে নিমপাতার রস মাথায় মাখলে উকুন মারা যায়।
১১, ঘামের দুর্গন্ধ দূর করতে :শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করলে ঘামের দুর্গন্ধ হয়। এই দূরগন্ধ থেকে মুক্তি পেতে হলে নিমপাতার রস শরীরে মাখতে হবে। এছাড়াও নিম পাতার আরো অনেক
health tips রয়েছে।
Thank you for reading this artical.please share this and support my website to grow further