সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Moner ayna health and fitnes

চাল কুমড়োর বিশেষ উপকারিতা ও পুষ্টিগুন!২০২৪(bangla best health tips )

চাল কুমড়োর পুষ্টিগুন : চাল কুমড়ো আমরা সব্জি হিসাবে খেয়ে থাকি। বর্ষাকালে চাল কুমড়োর আমদানি বাজারে বেশ ভালোই হয়ে থাকে। কিন্তূ এর বিশেষ কিছু পুষ্টিগুন ও উপকারিতা রয়েছে যা আমরা অনেকেই জানি না।চাল কুমড়োর পুষ্টিগুন গুলি হলো  খাদ্যশক্তি, আমিষ, শর্করা, ফাইবার, চর্বি, ভিটামিন সি, ভিটামিন B1,ভিটামিন B2,পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ইত্যাদি। এছাড়াও চাল কুমড়োতে রয়েছে কোলেস্টেরল, লৌহ, জিংক,ফ্লাবোনায়েড,ফসফরাস। আয়ুর্বেদ শাস্ত্রের মতে মতে, চালকুমড়া পুষ্টিকারক বীর্যবর্ধক ও গরিষ্ঠ। রক্তের দোষ অর্থাৎ রক্তবিকার দূর করে, বায়ুর প্রকোপ কমিয়ে দেয়।                                                                                                                             ...

থানকুনি পাতার রহস্য ও ব্যবহারের সঠিক নিয়ম 2023(bangla health tips )


     
জীবন যৌবন ধরে রাখতে থানকুনি পাতার রহস্য ও অন্যান্য গুনাগুন                                                               থানকুনি গাছ  সাধারণত একটু ভিজে ভিজে মাটিতে জন্মে থাকে। বাড়ির আসে পাশে আমরা যদি লক্ষ্য করি তাহলেই দেখা যাবে বহু থানকুনি গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গাছের পাতা গুলো একটু গোল গোল।এই গাছ টির বিজ্ঞানসন্মত নাম হলো সেন্টাল্লা এসিয়াটিকা। গ্রামের বহু মানুষ এই গাছের পাতা সব্জি হিসাবে খান। তবে থানকুনি একটি vesaj udvid,এই গাছের পাতার রস পেটের রোগের মহা ঔষধ। পেটের যত ধরনের রোগ আছে তা সারাতে পারে একমাত্র থানকুনি পাতা। অনেকে এই গাছের উপকারিতা সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না।                                       থানকুনি পাতার উপকারিতা :থানকুনি পাতার health benefits অনেক,নিন্মে থানকুনি পাতার গুনাগুন ও উপকারিতা বিস্তারিত ভাবে আলোচনা করা হলো -                                                                         ১, গ্যাস ও এসিডিটি কমাতে :বর্তমান দিনে ভেজাল খাবার খেতে খেতে মানুষের লিভার খারাপ হয়ে যাচ্ছে। পেটে গ্যাস, এসিডিটি লেগেই রয়েছে। এই গ্যাস ও এসিডিটি দূর করতে হলে প্রতিদিন সকাল বেলা ৫-৭টি থানকুনি পাতা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল পান করতে হবে। তাহলেই এই health benefits টি পাওয়া যাবে।                                                                           ২, বদ হজম:যাদের পাকস্থলীতে খাবার ঠিক মতো হজম হয় না,খাবার খেলেই বদ হজম হয় তারাও নিয়মিত সকাল বেলা এক গ্লাস জলের সঙ্গে ৫-৭ টি থানকুনি পাতা চিবিয়ে খেতে পারেন।কেননা থানকুনি পাতায় এমন কিছু ousadhi গুন রয়েছে যা আমাদের বদহজম দূর করতে সহায়ক।                      ৩,পুরোনো আমশা :পুরোনো আমশা কমাতে থানকুনি পাতার জুড়ি মেলা ভার। বিভিন্ন গাবেষণায় এটা প্রমাণিত যে পুরোনো আমশা কমাতে থানকুনি পাতা খুবি কার্যকরী। তবে পুরোনো আমশা কমাতে হলে অনেকদিন ধরে থানকুনি পাতা সকাল বেলা খালি কয়েকটি পাতা চিবিয়ে খেতে হবে এক গ্লাস জলের সঙ্গে। নিয়মিত ১-২ মাস থানকুনি পাতা খেলে আমশা কমবেই।                 ৪. মস্তিষ্কের কার্য ক্ষমতা বৃদ্ধি : মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে থানকুনি পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থানকুনি পাতায় রয়েছে এন্টাসাইক্লিক টিটারপিনাস নামক উপাদান। যার ফলে থানকুনি পাতা খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।                         ৫, শরীরের জ্বালা জ্বালা ভাব দূর: যেহেতু থানকুনি পাতা লিভারের মহা ঔষধ। তাই লিভার যদি ঠিক থাকে তাহলে সব রোগ এমনিতেই দূর হয়। অনেকের শরীরে জ্বালা জ্বালা ভাব রয়েছে তারা যদি থানকুনি পাতা থেঁতো করে কিছু পরিমান রস বের করে নিয়মিত কিছুদিন খায় তাহলে শরীরের জ্বালা জ্বালা ভাব দূর হবে।                                                                    ৬, রুচি বৃদ্ধি :সকাল বেলা ২ চামচ থানকুনি পাতার রস খেলে সারাদিনের জন্য পেট ঠান্ডা থাকে এবং রুচি বৃদ্ধি পায়।                                                        ৭, ক্ষতো স্থান নিরাময়:শরীরের কোথাও কেটে গেলে সঙ্গে কিছু পরিমান থানকুনি পাতা থেঁতো করে সেখানে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে রক্ত বন্দ হয় এবং কেটে যাওয়া অংশ তারাতারি শুকায়।                           ৮. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি :থানকুনি পাতায় রয়েছে স্যাপোনিন নামক একটি উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক। তাই সুন্দর ত্বক পেতে হলে প্রতিদিন সকাল বেলা ৩-৪টি পাতা খেতে হবে।                 ৯, রক্ত প্রবাহ বৃদ্ধি :নিয়মিত থানকুনি পাতা খেলে রক্তে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। ফলে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং উচ্চ রক্ত চাপ কমে যায়।       ১০. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি :থানকুনি পাতা যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।               ১১, যৌবন ধরে রাখতে :থানকুনি পাতার রস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে চুল, দাড়ি সহজে পাকে না। এমনকি শরীরের চামড়াও টান টান রাখে। স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায়Thank you for reading this artical.please share this and support my website to grow further