কালোজিরার অজানা কিছু কথা : কালোজিরার ইংরেজি নাম হলো নাইজিলা সীড, এবং এর বিজ্ঞান সন্মত নাম হলো Nigella sativa Linn । কালোজিরার সঙ্গে সবাই পরিচিত কেননা এই কালোজিরা মশলা হিসাবে আমরা সবাই ব্যবহার করি। কালোজিরা দেখতে কালো এবং এর সাইজ খুবি ছোট দানাদার জাতীয়। ইসলাম ধর্মে কালোজিরাকে খুবি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ইসলাম ধর্মের মানুষেরা কালোজিরা খুবি ব্যবহার করে থাকেন।প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও কালোজিরার কথা বলা হয়েছে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে কালোজিরা কতটা গুরুত্বপূর্ণ।
কালোজিরা vesaj মশলা হিসাবেও পরিচিত।মানব শরীরের জন্য হীরার মতো মূল্যবান হলো কালোজিরা।
পুষ্টিগুন :কালোজিরায় রয়েছে প্রচুর
ousadhi গুন যেমন ফসফেট, ফসফরাস ও প্রচুর পরিমানে আয়রন। যার ফলে কালোজিরার গুরুত্ব এতটা বেড়েছে।এইসব উপাদান থাকার ফলে কালোজিরা আমাদের বহু রোগের হাত থেকে রক্ষা করে। নিন্মে কালোজিরার
বিভিন্ন উপকারিতা গুলি আলোচনা করা হলো -
১, হাড় জয়েন্টের ব্যথা কমাতে :হাড় জয়েন্টের ব্যথা কমাতে কালোজিরার অবদান অসামান্য।যাদের হাড় জয়েন্টের সমস্যা রয়েছে তারা যদি হাফ চামচ কালোজিরার গুঁড়ো, এক চামচ মধু ও এক চামচ হলুদের রস একসঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খান তাহলে এর
health benefits হিসাবে হাড় জয়েন্টের ব্যথা কমে যাবে। তবে মনেরাখতে হবে ঔষধ টি খাওয়ার ৩০ মিনিট পর খাবার খেতে হবে।
২, কোলেস্টরল কমাতে :কালোজিরা কোলেস্টরল কমাতেও সহায়ক। এক্ষেত্রে হাফ চামচ কালোজিরার তেল এক গ্লাস হালকা গরম দুধের মধ্যে মিশিয়ে নিয়মিত কিছুদিন খেলে কোলেস্টরল কমে যায়। তাই যাদের কোলেস্টরল রয়েছে তারা এটা ব্যবহার করতেই পারেন।
৩, মাথা ব্যথা কমাতে :অনেকের বিভিন্ন কারণে প্রচন্ড মাথা ব্যথা হয়। তারা যদি কালোজিরার তেল মাথায় মালিশ করে তাহলে খুব তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে।
৪,ব্লাডপ্রেসার কমাতে :বর্তমান দিনে ব্লাড প্রেসার হলো একটি কমন রোগ। মানুষ বেশি সুখ খুঁজতে গিয়ে আজ এই ধরণের রোগের কবলে পড়ছেন। যাই হোক রোগ যেহুতু আছে তা নির্মূল করার উপায়ো আছে। আমরা যদি এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে এক চামচ কালোজিরার গুঁড়ো মিশিয়ে নিয়মিত কিছুদিন খাই তাহলে ব্লাড প্রেসার কমে যাবে।
৫, ডায়াবেটিস কমাতে :ডায়াবেটিস রুগীরা ডায়াবেটিস থেকে বাঁচতে কালোজিরা সেবন করতে পারেন তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবি প্রয়োজন। সকাল বেলা এক কাপ চায়ের সঙ্গে যদি ১ চামচ কালোজিরার তেল মিশিয়ে খাওয়া যায় তাহলে ডায়াবেটিস কমে যাবে।
৬, সর্দি কাশি কমাতে :সর্দি কাশি কমাতে কালোজিরার জুড়ি মেলা ভার। সর্দি কাশি হলে যেকোনো ভাবেই কালোজিরা খেলে উপকার পাওয়া যায়। তবে ১ চামচ কালোজিরার গুঁড়ো,৩ চামচ মধু ও ২ চামচ তুলসী পাতার রস একসঙ্গে মিশিয়ে খেলে খুব তাড়াতাড়ি সর্দি কাশি কমে যায়। এক্ষেত্রে গলাব্যথা থাকলেও তা কমে যায়।
৭, শ্বাসকষ্ট কমাতে :আজকাল বহু মানুষ শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। তারা যদি সব কিছু ভুলে গিয়ে নিয়মিত কালোজিরা সেবন করার কথা ভাবে তাহলে শ্বাসকষ্ট জনিত
সমস্যা থেকে মুক্তি মিলবে। এক্ষেত্রে এক চামচ কালোজিরার গুঁড়ো,১ চামচ মধু হালকা উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়মিত খেলে শ্বাসকষ্ট জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের এরকম সমস্যা রয়েছে তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন।
৮, দাঁত ভালো রাখতে :অনেকেরই দাঁতের সমস্যা রয়েছে। অনেকে তো দাঁতের যন্ত্রনায় চিৎকার করে থাকেন। তারা যদি দাঁতের গোড়ায় কালোজিরার তেল ব্যবহার করেন তাহলে এই সমস্যা দূর হবে।
৯, ওজন কমাতে :ওজন কমাতে
কালোজিরার ousadhi গুন গুলো খুবই উপকারী। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তারা নিশ্চিন্তে কালোজিরা সেবন করুন। ওজন কমাতে এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে হাফ চামচ কালোজিরার গুঁড়ো,১ চামচ মধু ও লেবুর রস মিশিয়ে পান করতে হবে।
১০, ব্রন দূর করতে :যাদের ব্রন রয়েছে তারা যদি নিয়মিত কালোজিরা ভর্তা করে গরম ভাতের সঙ্গে খান এবং কালোজিরার তেল মুখে মাখেন তাহলে ব্রন দূর হবেই।
১১, চুলপড়া কমাতে :যাদের অল্প বয়েসে চুল ঝড়ে পড়ছে ফলে বয়েস বেড়ে যাচ্ছে। এইরকম টাক পড়া মাথা নিয়ে কোনো পার্টিতে যেতে লজ্জা পাচ্ছেন তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে কালোজিরা সেবন করতে পারেন।এক্ষেত্রে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে কালোজিরার গুঁড়ো মিশিয়ে খেতে হবে এবং কালোজিরার তেল মাথায় মালিশ করতে হবে।
১২, মস্তিষ্কের কার্য ক্ষমতা বৃদ্ধি :যারা নিয়মিত কালোজিরা খায় তাঁদের ব্রেইন এর পাওয়ার ডেভেলপ হয়।
১৩, হজম শক্তি বৃদ্ধি করতে :হজম শক্তি বৃদ্ধি করতে নিয়মিত কালোজিরার ভর্তা খেতে পারেন। নিয়মিত কালোজিরা খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।
১৪,মায়েদের বুঁকের দুধের বৃদ্ধি করতে :যেসব মায়েদের বুঁকের দুধ কম। এবং বাচ্চা দুধের সমস্যায় ভুগছে তারা কালোজিরার ভর্তা খেতে পারেন। ফলে বুঁকের দুধের প্রবাহ বৃদ্ধি পাবে।
১৫, যৌন ক্ষমতা বৃদ্ধি করতে :কালোজিরা পুরুষ কিংবা স্ত্রী উভয়েরি যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। যেসব পুরুষ যৌন দুর্বলতায় ভুগছেন তারা নিয়মিত কালোজিরা মধুর সঙ্গে সেবন করতে পারেন অথবা কালোজিরার ভর্তা নিয়মিত খেতে পারেন তাহলে এই সমস্যা দূর হবে।
Thank you for reading this artical.please share this and support my website to grow further