মেথির কথা :মেথি সাধারণত একটি vesaj মশলা আমরা রান্নার কাজে ব্যবহার করি। মেথি রান্নায় ব্যবহারের ফলে রান্নার স্বাদ বৃদ্ধি পায়। কিন্তূ এই মেথি যদি একটু সঠিক নিয়ম মেনে খাওয়া যায় তাহলে আমরা বহু রোগের হাত থেকে রেহাই পাবো। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই মেথির ব্যবহারের কথা রয়েছে। মেথিতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের শরীরের বেশির ভাগ রোগ নির্মূল করতে বিশেষ ভাবে সাহায্য করে।অনেকেই মেথির উপকারিতা জানেন আবার অনেকেই জানেন না। অনেকেই আবার মেথির ব্যবহার করে আসছেন আবার অনেকে শরীরে বিভিন্ন রোগ থাকতেও মেথির ব্যবহার করছেন না।তাই আমি আপনাদেরকে মেথির ব্যবহার সম্পর্কে অবগত করতে ও মেথির ব্যবহার বিধি সম্পর্কে জানাতে কনটেন্ট লিখছি।
মেথিতে থাকা উপাদান :মেথিতে রয়েছে প্রচুর
পরিমানে ousadhi গুন যেমন ভিটামিন,আয়রন, কপার, জিঙ্ক, মেগনেসিয়াম, ফাইবার, ফ্যাট, প্রোটিন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ইত্যাদি।
মেথি খাওয়ার পদ্ধতি :মেথি বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে তবে মেথি যদি সঠিক নিয়মে খাওয়া যায় তাহলে এর
health benefits অনেক।মেথি খাওয়ার নিন্মে তিনটি পদ্ধতির কথা আলোচনা করছি -১, মেথি ভালো করে গুঁড়ো করে কাঁচের বয়মে রেখে দিয়ে প্রতিদিন সকাল বেলা খালি পেটে একটু মেথি মেশানো জল এক গ্লাস পান করতে হবে।২, আবার মেথি রাতে এক গ্লাস জলে কিছু পরিমান মেথি ভিজিয়ে রেখে সেই জল পান করতে হবে।৩, রাতে কিছু পরিমান মেথি ভিজিয়ে রেখে সেই মেথি সকালে খালি পেটে চিবিয়ে চিবিয়েও খাওয়া যেতে পারে।
মেথির বিভিন্ন উপকারিতা:মেথির বিভিন্ন
উপকারিতা গুলো নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো
-১,ডায়াবেটিস কমাতে :ডায়াবেটিস কমাতে মেথির জুড়ি মেলা ভার। মেথিতে থাকা উপাদান শরীরে অতিরিক্ত গ্লুকোজের পরিমান কমিয়ে আনে। রক্তে চিনির পরিমান কমে যায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিশ্চিন্তে মেথির ব্যবহার করতে পারেন।
২, কোলেস্টরল কমাতে :যাদের শরীরে খারাপ কোলেস্টরল জমা হয়েছে তারা নিশ্চিন্তে মেথি ভেজানো পানি সকালে খালি পেটে খেতে পারেন তাহলে এর এই
health benefits টি পেতে পারেন। এতে আপনার চর্বি কমে যাবে আপনি সুস্থ হয়ে উঠবেন। মেথিতে থাকা বিভিন্ন উপাদান গুলো আপনার দেহের খারাপ কোলেস্টরল কমিয়ে ভালো কোলেস্টরল জমাবে।তাই নিয়মিত মেথি ভেজানো জল সকালে খালি পেটে নিয়মিত পান করলে দেহে কখনোই খারাপ কোলেস্টরল জমবে না।
৩,জ্বর কমাতে :মেথি জ্বর কমাতেও বিশেষ ভাবে সাহায্য করে। সঠিক নিয়মে মেথি জল পান করলে জ্বর কমবেই। মেথির সঙ্গে যদি লেবুর রস ও মধু এক গ্লাস জলে মিশিয়ে পান করা যায় তাহলে জ্বর কমে যায়।
৪, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে :মেথি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মেথিতে থাকা এন্ট্রি অক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা সহজেই যেন রোগাক্রান্ত না হই সেজন্য আমাদের নিয়মিত মেথি জল সকাল বেলা খালি পেটে পান করতে হবে। যাদের শরীরের পাওয়ার কম, যখন তখন বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হন তারা নিয়মিত মেথি জল পান করা অভ্যাস করুন ফলে শরীরের ইমুনিটি বৃদ্ধি পাবে।
৫, কৃমি নাশ করতে :আমরা প্রতিদিন বিভিন্ন ধরণের খাবার খেয়ে থাকি। এছাড়াও এমন কিছু খাবার খেয়ে ফেলি ফলে আমাদের পেটে কৃমির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ফলে আমরা বিভিন্ন সমস্যায় ভুগি যেমন পেটের গন্ডগোল, হজম না হওয়া ইত্যাদি। তাই আমরা যদি নিয়মিত মেথি জল সকালে খালি পেটে পান করি তাহলে কৃমি নাশ হবে। এমনকি কৃমি বৃদ্ধি পাওয়ার চাঞ্জ থাকবে না।
৬, ত্বকের রোগ কমাতে :যারা নিয়মিত মেথি জল পান করে সকালে খালি পেটে তাঁদের ত্বকের কোনো সমস্যা হয় না। যেমন দাদ, হ্যাঁজা, চুলকানি ইত্যাদি চর্ম রোগ হয় না। এছাড়াও যাদের এলার্জি রয়েছে তারাও নিয়মিত মেথি জল পান করতে পারেন। তাই আপনাদেরকে অনুরোধ করবো যাদের ত্বকের সমস্যায় ভুগছেন তারা আর দেরি না করে নিয়মিত মেথি জল পান করতে পারেন।
৭, চুলপড়া কমাতে :বর্তমান দিনে অকালে চুল ঝড়ে পড়া একটি প্রধান সমস্যা। এই সমস্যায় ভুগছেন বহু মানুষ। যাদের চুল পড়া সমস্যা রয়েছে তারা মেথি গুঁড়ো করে তাতে নারকেল তেল মিশিয়ে ভালো একটি কৌটায় রেখে দিন এবং প্রতিদিন একবার করে স্নানের আগে সেই পেস্ট মাথায় মেসেজ করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের চুল ঘন ও কালো হয়ে যাবে। এবং চুল পড়া চিরকালের জন্য নিয়ন্ত্রিত হবে।
৮, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে :মেথি নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং লিভারের রোগ ভালো হয়।লিভার যদি ভালো থাকে তাহলে শরীরে সহজে কোনো রোগ বাসা বাধঁতে পারেনা। তাই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।ত্বকের উজ্জ্বলতা ও সুন্দরতা ধরে রাখতে হলে প্রতিদিন সকাল বেলা খালি পেটে মেথির জল পান করতে হবে অথবা মেথি চিবিয়ে খেতে হবে।
৯যৌন দুর্বলতা দূর করতে :মেথি নিয়মিত খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়। কেননা মেথিতে এমন কিছু উপাদান রয়েছে যার ফলে পুরুষের টেষ্টস্টেরণ হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই হরমোন পুরুষের যৌন শক্তির প্রধান উৎস। এই হরমোন যত বৃদ্ধি পাবে ততই পুরুষের দুর্বলতা কেটে যাবে। তাই যারা যৌন দুর্বলতায় ভুগছেন তারা বেশি দেরি না করে মেথি খাওয়া শুরু করুন। একমাত্র মেথি পারে আপনার হারানো যৌবন ফিরিয়ে দিতে।
১০, স্মৃতি শক্তি বৃদ্ধিতে :যারা নিয়মিত সকাল বেলা খালি পেটে মেথি জল পান করে তাঁদের স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। কেননা মেথিতে থাকা বিভিন্ন উপাদান গুলো শরীরের দুর্বলতা ভাব দূর করে শরীর কে শক্তিশালী ও সুস্থ করে তোলে ফলে স্মৃতি শক্তি ভালো থাকে। যারা শারীরিক ভাবে দুর্বল এবং সহজেই অনেক কিছু ভুলে যান তারা নিয়মিত মেথি সেবন করতে পারেন।
১১, হজম শক্তি বৃদ্ধি :মেথিতে যেসব
উপাদান রয়েছে তা হজম শক্তি বৃদ্ধিতে বিশেষ ভাবে সহায়তা করে। যাদের লিভারের প্রবলেম রয়েছে তারা নিয়মিত খান তাহলেই বুজতে পারবেন যে মেথি হজম শক্তি বৃদ্ধিতে কিভাবে সাহায্য করে। তাই আর কাল বিলম্ব না করে মেথি সেবন শুরু করুন।
১২, হাড়ের জয়েন্টের ব্যথা কমাতে :মেথিতে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম। তাই নিয়মিত মেথি খেলে শরীরে ক্যালসিমের পরিমান বৃদ্ধি পায় ফলে হাড়ের জয়েন্টের ব্যথা কমে যায়। যারা হাড়ের জয়েন্টের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত মেথি খাওয়া শুরু করুন।
১৩, ওজন কমাতে :নিয়মিত মেথি খেলে লিভার ভালো থাকে ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। আর লিভার ভালো থাকলে শরীরে খারাপ কোলেস্টারল জমতে পারেনা। তাই শরীরের ওজন বাড়ে না।
১৪, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে:যারা নিয়মিত মেথি জল পান করে তাঁদের রক্তচাপ সবসময় নিয়ন্ত্রনে থাকে। তাই হৃদ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
thank you for reading this artical.please share this and support my website to grow further