সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Moner ayna health and fitnes

চাল কুমড়োর বিশেষ উপকারিতা ও পুষ্টিগুন!২০২৪(bangla best health tips )

চাল কুমড়োর পুষ্টিগুন : চাল কুমড়ো আমরা সব্জি হিসাবে খেয়ে থাকি। বর্ষাকালে চাল কুমড়োর আমদানি বাজারে বেশ ভালোই হয়ে থাকে। কিন্তূ এর বিশেষ কিছু পুষ্টিগুন ও উপকারিতা রয়েছে যা আমরা অনেকেই জানি না।চাল কুমড়োর পুষ্টিগুন গুলি হলো  খাদ্যশক্তি, আমিষ, শর্করা, ফাইবার, চর্বি, ভিটামিন সি, ভিটামিন B1,ভিটামিন B2,পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ইত্যাদি। এছাড়াও চাল কুমড়োতে রয়েছে কোলেস্টেরল, লৌহ, জিংক,ফ্লাবোনায়েড,ফসফরাস। আয়ুর্বেদ শাস্ত্রের মতে মতে, চালকুমড়া পুষ্টিকারক বীর্যবর্ধক ও গরিষ্ঠ। রক্তের দোষ অর্থাৎ রক্তবিকার দূর করে, বায়ুর প্রকোপ কমিয়ে দেয়।                                                                                                                             ...

খেজুর নাখেলে হবে মহা বিপদ! ২০২৪(khejurer top benefits)




খেজুরের পুষ্টিগুন :
খেজুর খুবই পুষ্টিকর একটি healthy fruit, যা খেলে আমরা শারীরিক ভাবে আনেক সুস্থ থাকতে পারি। ভেষজ গুন সম্পন্ন এই healthy fruit টি দেখতে যেমন সুন্দর তেমনি সুস্বাদু। বর্তমানে খেজুরের চাহিদা বাজারে অনেক বেশি কেননা এর উপকারিতা এবং এর ঔষধি গুন সম্পর্কে অনেকেই অবগত। পাকা খেজুর দেখতে লাল বর্ণের, কাঁচা অবস্থায় খেজুর সবুজ হয়। আমরা যখন বাজার থেকে খেজুর কিনবো তখন ভালো গুন সম্পন্ন খেজুর কিনবো কেননা বর্তমানে এর চাহিদা অনেক বেশি হওয়ায় অনেক ভেজাল খেজুর বাজারে দেখতে পাওয়া যায়, যেগুলো খেলে আমাদের উপকারের থেকে অপকার বেশি হয়। আমরা যদি নিয়মিত নির্দিষ্ট পরিমানে খেজুর খাই তাহলে অনেক পুষ্টি উপাদান পাবো যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফোরাস, কপার,পটাসিয়াম আয়োডিন ইত্যাদি খনিজ মৌল। এছাড়াও খেজুরে রয়েছে প্রোটিন, ফাইবার, ক্যারোটিনয়েড, ফ্লাবোনায়েড, ফেনলিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, শর্করা, এবং ভিটামিন। তাই আমরা যদি এই ফলটি নিয়মিত খাই আমরা অনেক বিপদের হাত থেকে মুক্তি পাবো। খেজুরের উপকারিতা :খেজুরের মধ্যে যেহেতু বিভিন্ন ধরণের পুষ্টিকর উপাদান রয়েছে তাই খেজুরের health benefits অনেক। নিন্মে খেজুরের উপকারিতা গুলো আলোচনা করা হলো -                                      ১. হাড় মজবুত রাখতে :খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস নামক ভেষজ গুন গুলো। এই ভেষজ গুলো থাকার ফলে খেজুর হয়ে উঠেছে একটি ভেষজ ফল হিসাবে। এই পুষ্টিগুন গুলো আমাদের হাড় কে মজবুত করে। যাদের হাড়ের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত ৪-৫ খেজুর নিয়মিত খায় তাহলে এই সমস্যা অনেকটাই দূর হয়।                        ২. কোলেস্ট্রল কমাতে :যাদের রক্তে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ LDL বৃদ্ধি পেয়েছে তারা যদি নিয়মিত ৪-৫ টি করে খেজুর খায়, তাহলে খারাপ কোলেস্ট্রল দূর হয় এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ HDL সংখ্যা বৃদ্ধি পায়। সেজন্যই খেজুর নিয়মিত সেবন করা খুবই লাভজনক।                                                               ৩. ক্যান্সার নিয়ন্ত্রণ করতে :খেজুর হলো এন্ট্রিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ভেষজ ফল, যেটি নিয়মিত খেলে আমাদের ক্যান্সার নিয়ন্ত্রিত হওয়ার পাশাপাশি নতুন করে কোনো কোষ ক্যান্সার আক্রান্ত হয় না। যাদের ক্যান্সার হয়েছে তারা নিয়মিত ৩-৪ টি খেজুর নিয়মিত খাবেন তাহলে অনেক উপকার পাবেন।                       ৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি :ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে খেজুরের গুরুত্ব অপরিসীম, কেননা খেজুরে রয়েছে ভিটামিন ও খনিজ মৌল ও এন্ট্রিঅক্সিডেন্ট। তাই নিয়মিত খেজুর খেলে আমাদের ত্বকের যেকোনো সমস্যা গুলো দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। ত্বক কে ভেতর থেকে উজ্জ্বল করার জন্য নিয়মিত ৪-৫ টি খেজুর নিয়মিত খেতে হবে।                                                   ৫. ওজন বাড়াতে : সমাজে এমন অনেক মানুষ আছে যারা ওজন বাড়ানোর জন্য প্রতিনিয়ত ভাবেন কারণ এইসব লোকেদের ওজন অনেক কম। যাদের ওজন খুবই কম এবং যারা হ্যাংলা,পাতলা এবং রোগাঁটে তারা যদি নিয়মিত খেজুর খাওয়া অভ্যাস করেন তাহলে কিছুদিনের মধ্যে এই সমস্যা দূর হবে।                         ৬. শক্তি জোগাতে :খেজুর এমন একটি ফল যা খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে গ্লুকোজের ঘার্তি পূরণ করে শরীরে এনার্জি প্রদান করে, ফলে আমাদের ক্লান্তি দূর হয়, নতুন করে কাজ করার শারীরিক শক্তি সহ মানসিক শক্তি ও চলে আসে। যখনি শরির খুবই ক্লান্ত হয়ে পরবে তৎক্ষণাৎ ৪-৫ টি খেজুর খেয়ে এই সমস্যা দূর করবেন।৭. কোষ্টকাঠিন্য দূর করতে :কোষ্টকাঠিন্য দূরকরতে খেজুরের জুড়িমেলা ভার। যারা নিয়মিত খেজুর খেয়ে থাকেন তাঁদের সহজে কোষ্টকাঠিন্য জনিত সমস্যা হয় না কেননা খেজুরের মধ্যে এমন কিছু ঔষধি গুন রয়েছে যা আমাদের মলকে খুব সহজেই দেহের বাইরে বের করতে সাহায্য করে।তবে এক্ষেত্রে খালি পেটে দিনে ৪-৫ টি খেজুর খাবেন তাহলে এই সমস্যা অবশ্যই দূর হবে।      ৮. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে :যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে তারা অবশ্যই নিয়মিত খেজুর খাওয়া অভ্যেস করবেন কেননা খেজুর এমন একটি healthy fruit যা শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আসলে খেজুরের মধ্যে উপস্থিত আয়রন নামক ঔষধি গুন টি থাকার কারণে এই সমস্যা দ্রুত দূর হয়।                                                                          ৯. দৃষ্টি শক্তি বৃদ্ধি :বয়েসের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন অঙ্গ গুলো দুর্বল হয়ে পরে সেই সঙ্গে আমাদের দৃষ্টি শক্তিও নষ্ট হতে থাকে। খুবই তারাতারি যেন আমাদের দৃষ্টি শক্তি নষ্ট না হয় তার জন্য আমাদের নিয়মিত ৪-৫ টি খেজুর খাওয়া অবসম্ভাবি।               ১০. মস্তিষ্কের কার্য ক্ষমতা বৃদ্ধি :আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরণের খনিজ মৌল গুলোর খুবই প্রয়োজন যা খেজুরের মধ্যে রয়েছে। দিনে ৪-৫ টি খেজুর যারা নিয়মিত খান তাঁদের মস্তিষ্কের কার্য ক্ষমতা ঠিক থাকে। তাই খেজুর এত মূল্যবান। তাই হয় তো ইসলামিক গ্রন্থ কোরানে খেজুরের ব্যবহারের কথা বার বার রয়েছে।                                             ১১. গর্ভবতী মহিলার পক্ষে :খেজুরে রয়েছে প্রচুর পরিমানে আয়রন যা একটা গর্ভবতী মহিলার ক্ষেত্রে খুবই প্রয়োজন। গর্ভবতী মহিলারা যদি নিয়মিত খেজুর খায় তাহলে শরীরে রক্তের ঘার্তি থাকে না, সেকারণে ডাক্তারেরা গর্ভবতী মহিলাদের বেশি বেশি খেজুর খেতে বলেন।                                                                      ১২. রক্তাল্পতা রোগ দূর করতে :যারা এই রোগের দ্বারা আক্রান্ত তারা নিয়মিত খেজুর অবশ্যই খাবেন তাহলে অনেক উপকার পাবেন। কেননা খেজুর আমাদের দেহে রক্তের পরিমান বৃদ্ধি করে ফলে এই রোগ অনেক টাই নিয়ন্ত্রিত হয়।                                         ১৩. যকৃত ও পাকস্থলী সুস্থ রাখতে :খেজুর এর মধ্যে এমন কিছু ঔষধি গুনাগুন রয়েছে যা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ গুলির পাশাপাশি যকৃত ও পাকস্থলী ভালো রাখে।                                                      খেজুর খাওয়ার অপকারিতা :প্রতিটি ফলের যেমন ভালো গুন রয়েছে তেমনি সামান্য পরিমানে হলেও কিছু খারাপ গুন ও রয়েছে। খেজুর খাওয়ার আগে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা ডায়াবেটিস,অতিরিক্ত ওজন কিংবা কিডনির রোগ বা পাথর জনিত রোগে আক্রান্ত কী না। যদি উপরিউক্ত এই রোগের দ্বারা আক্রান্ত হলে খেজুর খাবেন না। খেজুর খেলে আমাদের ওজন যেমন বৃদ্ধি তেমনি কিডনির সমস্যা গুলো আরো বৃদ্ধি করে। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা যদি খেজুর খানও সেক্ষেত্রে ২ টির বেশি খেজুর না খাওয়াই ভালো।                                                                খেজুর খাওয়ার সঠিক নিয়ম :বাজার থেকে যখন খেজুর কিনবেন তখন ভালো কোয়ালিটির খেজুর কিনবেন, সব থেকে বড় কথা সুগার মিশ্রিত খেজুর কখনো কিনবেন না, এই সব খেজুর খেলে উপকারের থেকে অপকার বেশি হয়। ভালো খেজুর কিনে এনে বাড়িতে খেজুর গুলো খাওয়ার আগে একটু ধুয়ে নিবেন তারপর খাবেন। দিনে ৪-৫ টির বেশি কখনো খেজুর খাবেন না। যারা বিভিন্ন খাবারে চিনি মিশিয়ে খাবার খান, তারা চিনি না মিশিয়ে খেজুরকে পেস্ট বানিয়ে সেটি ব্যবহার করতে পারেন তাহলে শরীরে সুগার এর পরিমান হাই হবে না।                                                          Thank you for reading this artical.please share this and support my website to grow further