
প্রাণায়াম হলো অষ্ট-আঙ্গ যোগের একটি ধাপ। অনুলোম-বিলোম হলো সেই প্রাণায়ামের একটি উদাহরণ।অনেকগুলি প্রাণায়ামের মধ্যে অনুলোম -বিলোম হলো অতিপরিচিত একটি সুন্দর অভ্যাস। যে অভ্যাস দ্বারা আমরা আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করতে পারি। মনকে ধীর স্থির করতে এই প্রাণায়ামটি খুবি গুরুত্বপূর্ণ। মানব শরীর শুধু ভালো ভালো খাবারের দ্বারা গঠিত হয় না। মানব শরীর গঠন ও সর্বাঙ্গীন বিকাশের জন্য কতগুলো নিয়ম ও অভ্যাস মেনে চলতে হয়।তবেই শরীর ঠিক থাকে। আমরা মানবজাতি সারাদিন এতো ব্যাস্ততার মধ্যে থাকি যে, দিনের শেষে সব কাজ সেরে মানসিক ও শারীরিক ভাবে দুর্বল হয়ে পরি। দিনের পর দিন এইভাবে চলতে চলতে আমাদের স্মৃতি শক্তি লোপ পেতে থাকে। শরীরের বিভিন্ন অঙ্গ গুলো তাঁদের কার্য ক্ষমতা হারিয়ে ফেলে। অবশেষে আমাদের শরীরের ইমুনিটি কমতে কমতে আমরা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে পরি।অথচ আমরা সেসব কথা একবারের জন্য ভাবিনা।কারণ আমাদের হাতে এসব ভাবনা চিন্তা করার সময় নেই। আমরা প্রত্যেকে শুধু অর্থের চিন্তায় নিমগ্ন থাকি।অথচ আমাদের যখন রোগ হয় তখন সারাদিন বিছানায় শুয়ে দিন কাটাই। তখন কিণ্তু আমরা রোগ সারানোর জন্য এতদিনের পরিশ্রমের জমানো টাকা গুলো খরচ করে শেষ করি। এইসময় যেমন আমরা জমানো টাকা শেষ করি তেমনি শারীরিক ও মানসিক ভাবে কষ্ট ভোগ করি। তাই আসন, প্রাণায়াম, ধ্যান ইত্যাদি করা খুবি প্রয়োজন। নিন্মে অনুলোম -বিলোম প্রাণায়াম করার পদ্ধতি, উপকারিতা ও সতর্কতা প্রভৃতি বিষয় আলোচনা করা হলো-
অনুলোম -বিলোম 1, শাসক্রিয়া : ধীরে
ধীরে ডান নাক দিয়ে বায়ু গ্রহণ করে বা -নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয়। অনেকে বা -নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে অভ্যাস করে থাকে।
2,পদ্ধতি: প্রথমে পদ্মাসনে বা সুখাসনে অথবা সুখগোমূখাসনে বসতে হয়। এবার ডান হাতের তালু চিৎ করে তর্জনি ও মধ্যমা ভাজ করে অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুল দ্বয়ের সাহায্যে বা -নাসা পথ বন্ধ করে ধীরে ধীরে অতি মৃদু মন্দ গতিতে ডান নাসা পথে বায়ু গ্রহণ করতে হয়। যতটা সম্ভব শ্বাস নিতে হয়। তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসা পথ বন্ধ করে বা-নাসা খুলে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হয়। 3, সময় : মনে মনে ছয় থেকে দশ গোনা পর্যন্ত শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয়। অনেকে শ্বাস গ্রহণ অপেক্ষা শ্বাস ছাড়ার সময় কাল দীর্ঘ করেন। আবার অনেকে শ্বাস নেওয়া ছাড়ার পথে কুম্ভক বা দম বন্ধ করে অভ্যাস করেন। 3, উপকারিতা :স্মৃতি শক্তি বৃদ্ধি, ব্লাড প্রেসার ও হৃদ রোগ সারাতে এই প্রাণায়ামটি খুবি উপকারী। এছাড়াও মানসিক অবসাদ, ক্লান্তি, ও মনের অস্থিরতা দূর করতে সহায়ক। 4, সতর্কতা:যাদের হার্টের রোগ ও হাই ব্লাড প্রেসার এবং যাদের ফুসফুস খুবি দুর্বল তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রাণায়ামটি করবেন। আমরা সকলে খুবি ব্যাস্ত মানুষ তবু শরীর ও মন সুস্থ ও সুন্দর রাখতে হলে একটু সময় বের করে প্রাণায়াম গুলি করা খুবি দরকার।প্রাণায়াম গুলি নিয়মিত অভ্যাস করলে আমাদের জীবনের গতি দ্বিগুন হয়েযাবে। কোনো কাজে সহজে আমরা ক্লান্তি অনুভব করবো না। অনুলম -বিলমের উপকারিতা : অনুলম বিলম এর health benefits অনেক।অনুলোম বিলোম প্রাণায়ামে প্রাণবেগের নিরাপত্তা বা স্থিতির সম্পর্কে জানা যায় যা মন ও শরীরের সঠিক সম্পর্ক অবস্থিত করে। এছাড়াও, এটি তার সাথে মনোবল উন্নত করে এবং মনের শান্তি এবং স্থিরতা উন্নত করতে সাহায্য করে।এছাড়াও, প্রাণায়াম করতে মানুষের শরীরের অধিকাংশ অংশে অতিরিক্ত অক্সিজেন পৌঁছে দেয় এবং শক্তির প্রবর্ধন ও মানসিক শান্তি সাধারণ করে।সংক্ষেপ করে বলা যায়, অনুলোম বিলোম প্রাণায়াম শারীরিক, মানসিক এবং মানসিক স্থিতি উন্নত করার জন্য একটি প্রভাবশালী প্রযুক্তি। এছাড়াও আরো অনেক health tips রয়েছে। than kyou for reading this artical.please share this and support my website to grow further