সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Moner ayna health and fitnes

চাল কুমড়োর বিশেষ উপকারিতা ও পুষ্টিগুন!২০২৪(bangla best health tips )

চাল কুমড়োর পুষ্টিগুন : চাল কুমড়ো আমরা সব্জি হিসাবে খেয়ে থাকি। বর্ষাকালে চাল কুমড়োর আমদানি বাজারে বেশ ভালোই হয়ে থাকে। কিন্তূ এর বিশেষ কিছু পুষ্টিগুন ও উপকারিতা রয়েছে যা আমরা অনেকেই জানি না।চাল কুমড়োর পুষ্টিগুন গুলি হলো  খাদ্যশক্তি, আমিষ, শর্করা, ফাইবার, চর্বি, ভিটামিন সি, ভিটামিন B1,ভিটামিন B2,পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ইত্যাদি। এছাড়াও চাল কুমড়োতে রয়েছে কোলেস্টেরল, লৌহ, জিংক,ফ্লাবোনায়েড,ফসফরাস। আয়ুর্বেদ শাস্ত্রের মতে মতে, চালকুমড়া পুষ্টিকারক বীর্যবর্ধক ও গরিষ্ঠ। রক্তের দোষ অর্থাৎ রক্তবিকার দূর করে, বায়ুর প্রকোপ কমিয়ে দেয়।                                                                                                                             ...

পালং শাকের unique উপকারিতা ও অপকারিতা ২০২৪(best bangla health tips )

পালং শাকের পুষ্টিগুন :
পালং শাক খুবই উপকারী ভেষজ গুন সম্পন্ন একটি শাক, যা খেলে আমরা অনেক পুষ্টিগুন পেয়ে থাকি। সবুজ এই শাকটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ ভালো। আমাদের ওয়েস্টবেঙ্গল সহ গোটা ভারতে এই পালং শাকের চাষ বেশ ভালোই হয়। আমরা কম বেশি সবাই এই শাকটি খেয়ে থাকলেও এর যে অনেক ঔষধি গুনাগুন রয়েছে তা কিন্তূ আমরা অনেকেই জানি না। পালং শাকের মধ্যে রয়েছে নানান ধরণের পুষ্টিগুন,যেমন- ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন K, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি। এছাড়াও রয়েছে খনিজ মৌল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ফসফরাস, পটাসিয়াম, থায়ামিন, অক্সলিক অ্যাসিড, রিবোফ্লাবিন, ফলিক অ্যাসিড, ফাইবার, জিঙ্ক প্রভৃতি।                     পালং শাকের উপকারিতা :পালং শাকের মধ্যে যেহেতু বিভিন্ন ধরণের ভেষজ গুন রয়েছে তাই এর থেকে আমরা অনেক হেলথ বেনিফিটস পাই, যেমন -১.রক্ত চাপ নিয়ন্ত্রণ :পালং এমনি একটি ভেষজ শাক যেটা সিজনে নিয়মিত খেলে রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে। কেননা পালং শাকের মধ্যে রয়েছে আয়রন যা আমাদের রক্ত প্রবাহ বৃদ্ধি করার পাশাপাশি রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে।                             ২. চোখের সমস্যা দূর করতে :চোখের সমস্যা বা রাতকানা রোগ দূর করার জন্য পালং শাক খুবই উপকারী, যারা নিয়মিত নির্দিষ্ট পরিমানে পালং শাক খেয়ে থাকেন তাঁদের চোখের সমস্যা অনেকটাই দূর হয়। পালং শাকের মধ্যে থাকা বিশেষ ঔষধি গুনটি হলো ভিটামিন A, যা আমাদের চোখের জন্য বিশেষ প্রয়োজন।                                                                 ৩. দেহের ওজন কমাতে :যেহেতু পালং শাকের বিভিন্ন ধরণের ঔষধি গুন গুলি যেমন ফাইবার ও আশ রয়েছে, তাই বলাই যায় যে পালং শাক আমাদের দেহের ওজন স্বাভাবিক রাখতে সক্ষম। যাদের ওজন অনেক বেশি তারা নিয়মিত পালং শাক খান, অনেক উপকার পাবেন।                                                                      ৪. কোষ্টকাঠিন্য দূর করতে :যাদের সহজে পায়খানা হয় না, কিংবা পায়খানায় গেলেও অনেকক্ষণ বসে থাকতে হয় তারা অবশ্যই পালং শাক খাবেন। কেননা এই পালং শাকের মধ্যে এমন কিছু ঔষধি গুনাগুন রয়েছে যা আমাদেরকে এই হেলথ বেনিফিটস টি দিতে পারে।        ৫. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি :ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য পালং শাকের জুড়ি মেলা ভার। পালং শাকের মধ্যে রয়েছে এক বিশেষ ধরণের ঔষধি গুন যেমন ভিটামিন A, এবং ভিটামিন C, যা আমাদের ত্বক কে করে তোলে সুন্দর ও মসৃন। তাই নিয়মিত পালং শাক খাওয়া আনেক ভালো।                                                                     ৬. ক্লান্তি দূর করতে :আমরা কাজ করতে করতে অনেক সময় হাপিয়ে পরি, কিন্তূ আমরা যদি নিয়মিত পালং শাক খাই তাহলে সহজে ক্লান্ত হবোনা। পালং শাকের মধ্যে এমন কিছু ঔষধি গুন রয়েছে যা আমাদের অনেক এনার্জি দিয়ে থাকে। তাই আমরা অনেকটা সময় ধরে কাজ করলেও সহজে হাপিয়ে পরি না।                 ৭. হার্ট ভালো রাখতে :পালং শাক নিয়মিত খেলে অন্যান্য উপকারিতা গুলির পাশাপাশি এই হেলথ টিপস টিও পেতে পারি। পালং শাকের মধ্যে থাকা বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান গুলো আমাদের হার্ট কে সুস্থ ও সবল রাখে।                                                                    ৮. ইমিউনিটি বৃদ্ধি :আমরা যারা নিয়মিত পালং শাক খেয়ে থাকি তাঁদের শরীরে ভিটামিন C, এর অভাব হয় না। আর এই ভিটামিন C আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য নিয়মিত পালং শাক খাওয়া প্রয়োজন।                                                         ৯. ক্যান্সার প্রতিরোধ করতে :পালং শাকের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান গুলো আমাদের দেহের মধ্যে ক্যান্সার আক্রান্ত সেল গুলোকে ভালো করে এমনকি নতুন করে কোনো কোষের মধ্যে যেন ক্যান্সার আক্রান্ত করতে না পারে তার ব্যবস্থা নেয়। তাই পালং শাকের অবদান আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ।                                                                                     ১০. ডায়াবেটিস নিয়ন্ত্রণ :ডায়াবেটিস আক্রান্ত রোগীরা নিয়ম করে পালং শাক খেতে পারেন। কেননা পালং শাকের মধ্যে থাকা ঔষধি গুন গুলো আমাদের দেহের শর্করার মাত্রা স্বাভাবিক রাখে ফলে রক্তে সুগারের মাত্রা ঠিক থাকে, সেকারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে।                                                         ১১. হাড় মজবুত রাখতে :হাড় মজবুত রাখতে পালং শাকের অবদান অনেক। কেননা পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম যা আমাদের হাড় কে মজবুত রাখতে সাহায্য করে।                                          পালং শাকের অপকারিতা :পালং শাক আমাদের অনেক health benefits দিলেও এর কিছু অপকারিতা রয়েছে। পালং শাক বেশি খেলে আমাদের পেটের সমস্যা হতে পারে যেমন গ্যাস, অ্যাসিড ইত্যাদি। যাদের পালং শাক খেলে এলার্জি হয় তারা কখনোই পালং শাক খাবেন না।যারা কিডনির সমস্যায় ভুগছেন কিংবা বা কিডনিতে যাদের পাথর রয়েছে তারা পালং শাক খাবেন না এতে কিডনির ক্ষতি আরো বাড়বে। পালং শাকের মধ্যে রয়েছে পিউরিন নামক একটি উপাদান যা আমাদের দেহের জয়েন্টর ব্যথা তৈরি করে। তাই পরিমান মতো পালং শাক ক্ষেতে হবে।              Thank you for reading this artical.please share this and support my website to grow further